মালাইকা অরোরার সঙ্গে সাকিবের স্ত্রী শিশির!

আপডেট : ২৭ নভেম্বর ২০১৪, ১৭:৩৭
 
ভারতের বিখ্যাত অভিনেতা সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী মালাইকা অরোরা খানের সঙ্গে  ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশির একটি ফ্যাশন শোতে অংশ নিচ্ছেন  ।
আগামীকাল শুক্রবার ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে মুম্বাই থেকে ঢাকায় আসছেন মালাইকা।  এইদিন সন্ধ্যায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনে ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে আয়োজিত ফ্যাশন শোতে দেখা যাবে  আরোরাকে। এই আয়োজনে শো স্টপার হিসেবে অংশ নেবেন শিশিরও।