ধর্ম অবমাননা আইনে পাকিস্তানের আদালতে ২৬ বছরের কারাদণ্ড হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন অভিনেত্রী বিনা মালিক। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তিনি কোন অপরাধ করেন নি, রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আপিল করবেন।
বীনা মালিকের সাথে রাত স্বামী আসাদ বশির, উপস্থাপক সাইস্তা ওয়াহিদি এবং জিও টিভি ও জং গ্রুপের মালিক মির শাকিল-উর-রহমানেরও একই কারাদণ্ড দেয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল জিও টিভিতে প্রচারিত একটি অনুষ্ঠানে নকল বিয়ের আসরে ধর্মীয় ভক্তিমূলক গানের সাথে নেচে ধর্ম অবমাননা করা হয়েছে।
এই মুহূর্তে দোষী ঘোষিত চারজনই পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। জঙ্গি গোষ্ঠীগুলো তাদেরকে হত্যার হুমকি দিয়ে রেখেছে। সূত্র: এনডিটিভি
