বলিউডের আইটেম গার্ল মালাইকা আরোরার সাথে এবার বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী শিশির। ঢাকায় অনুষ্ঠিত একটি ফ্যাশন শোতে ক্যাটওয়াক করতে আজ ঢাকায় পা রাখছেন সালামান খানের ভাবী মালাইকা আরোরা। ‘পন্ডস প্রেজেন্টস দ্য লাস্ট্রস রানওয়ে’ শিরোনামে অনুষ্ঠানটি আজ সন্ধ্যায় রাজধানীর হোটেল র্যাডিসন ওয়াটার গার্ডেনে আয়োজিত হবে হবে। যেখানে চমকপ্রদ অনেক পোশাক পরে হাঁটবে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। এই আয়োজনে শো স্টপার হিসেবে অংশ নেবেন শিশিরও। ফ্যাশন শোতে মালাইকার পাশাপাশি দেশের অনেক র্যাম্প মডেলও ক্যাটওয়াক করবেন। ডিজাইনারদের উত্সাহ দেওয়ার জন্য মালাইকা আরোরা খানকে আমন্ত্রণ জানানো হয়েছে। ফ্যাশন শো শেষেই ভারত ফিরে যাবেন মালাইকা। মালাইকা ঢাকার আসার পর তার সাথে দেখা করা ও ছবি তোলার সুযোগ রেখে এক ভিন্নরকম পরিকল্পনা করেছে ইউনিলিভার। ‘পন্ডস মিট মালাইকা’ শিরোনামে এক প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ী দুইজনকে এই সুযোগ দেওয়া হবে।
