প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ১৬:৪৫
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৮ তম শীর্ষ সম্মেলনে যোগদানের পর শুক্রবার দেশে ফিরেছেন। 
ছত্রিশ দফা কাঠমান্ডু ঘোষণা এবং সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুৎ সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দু’দিনব্যাপী এ শীর্ষ সম্মেলন গতকাল নেপালের রাজধানীতে শেষ হয়।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বেলা ১২ টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। খবর বাসস।