ইচ্ছে থাকলেও অনুশকার বিপরীতে অভিনয় করতে পারছেন না বিরাট। যশরাজের আগামী ছবিতে প্রেমিকা অনুশকার সঙ্গে অভিনয় করার কথা ছিল বিরাটের। কিন্তু সময় দিতে পারলেন না তিনি।
প্রথমে এই ছবিতে অভিনয়ের কথা ছিল শাহরুখ খানের। তাঁর বদলে বিরাটকে নিতে চেয়েছিলেন আদিত্য চোপড়া। সেইমত বিরাটের সঙ্গে কথা বলেন রানি। কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন বিরাট। অবশেষে তিনি না করে দেন যশরাজের প্রস্তাবে।
আপাতত পিকে ছবির প্রচারে ব্যস্ত অনুশকা। আগামী বছর মুক্তি পাবে বম্বে ভেলভেট, দিল ধড়কানে দো ও তাঁর প্রযোজিত প্রথম ছবি এনএইচ টেন। খবর- জিনিউজ।
