রক্ত ও লালা পরীক্ষার মাধ্যমে মাত্র ১৫ মিনিটেই ইবোলা ভাইরাস সনাক্তক করা সম্ভব হবে এখন থেকে। পশ্চিম আফ্রিকার দেশ গায়ানায় পরিক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করা হবে। সেনেগালের রাজধানী ডাকারের পাস্তুর ইন্সটিটিউট আবিষ্কৃত এই পরিক্ষায় ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ব্যাবহার করা হবে।
আফ্রিকার দেশগুলোতে এখন যে প্রকৃয়ায় ইবোলা ভাইরাস সনাক্ত করা হয় তার তুলনায় নতুন প্রকৃয়ায় ছয় ভাগের একভাগ সময়েই ইবোলা সনাক্ত করা যাবে। ইবোলা সনাক্তকরণ এই প্রকৃয়ার সাথে যুক্ত গবেষকরা জানিয়েছেন, এর মাধ্যমে রোগীর বাঁচার সম্ভবনা অনেকাংশে বেড়ে যাবে। এছাড়াও আক্রান্ত ব্যাক্তি থেকে নতুন কোন মানুষে সংক্রমণের সম্ভাবনাও কমিয়ে আনা যাবে।
