মিশরের বিরোধী দল সালাফিস্ট ফ্রন্টের ডাকে বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি সরকারের বিরুদ্ধে শুক্রবার এই বিক্ষোভের ডাক দেয়া হয়েছিল। কায়রোর পূর্বাঞ্চলীয় মাত্রা জেলায় বিক্ষোভকারীদের উপর নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। খবর- আলজাজিরার
এদিকে কায়রোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুইজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।
