সিলেট মেয়র আরিফকে নিয়ে গুঞ্জন

আপডেট : ২৮ নভেম্বর ২০১৪, ২১:৪৩
 
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রায় পক্ষ কাল থেকে সিলেটে অনুপস্থিত। কোন সভা বা করপোরেশনেও তাকে দেখা যাচ্ছে না। তার অনুপস্থিতিতে নগর ভবনে দেখা দিয়েছে এক ধরণের নিরবতা।
এদিকে তার দীর্ঘ অনুপস্থিতি নগর বাসীর মধ্যেও দেখা দিয়েছে নানা কৌতুহল,নানা প্রশ্ন। তিনি আবার গ্রেফতার হচ্ছেন কিনা তা নিয়েও নগরীতে গুঞ্জন রয়েছে। আর সে কারণেই কি তিনি লোক চক্ষুর আড়ালে অবস্থান করছেন-এর উত্তরে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মঈন উদ্দিন মঞ্জু ইত্তেফাককে বলেন মেয়র আরিফুল হক চৌধূরী একটি মামলা সংক্রান্ত কাজে ব্যস্ত রয়েছেন। শিগগিই সবার সাহ্নিধ্যে আসবেন।
সূত্র জানায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী গত ১৩ নভেম্বর থেকে সিলেট ছাড়া। শুক্রবারেও তিনি সিলেটে ছিলেন না।
 সূত্র জানায় তার বিশ্বস্থ সিসিক কর্মকর্তারা তার সাথে নিয়মিতই দেখা-সাক্ষাত্ করছেন। মেয়র অফিসও তদারকী করছেন। তিনি সিসিকের বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির খবর নিচ্ছেন। প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন।
সূত্র জানায় গত ১৩ নভেম্বর হবিগঞ্জের একটি আদালতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সমপূরক চার্জশিট জমা দেয় পুলিশ। ঐ চার্জশিটে আসাসি হওয়ার পর থেকে মেয়র আরিফকে আর সিলেটের কোন অনুষ্টানাদিতে বা তার অফিসে দেখা যাচ্ছে না।
তার ঘনিষ্ট সূত্র জানায় আরিফূল হক আইনী প্রস্তুতি সমপন্ন করে হবিগঞ্জের নিম্ন আদালতে তিনি আত্মসমর্পন করবেন।
সূত্র জানায়, সিসিক এর প্যানেল মেয়র সংক্রান্ত উচ্চ আদালতে একটি মাশলা সংক্রান্ত বিষয়ে আরিফুল হক ঐ সময় ঢাকায় ছিলেন। আর তখন্ই কিবরিয়া হত্যা মামলার সমপূরক চার্জশিটে অন্যান্য আসামীর সাথে তার নাম অর্ন্তভূক্ত হয়। এর পর মেয়র আরিফকে সিলেটে দেখা যায়নি। যদিও স্থানীয় বিএনপি সহ বিভিন্ন সংঘটন মেয়র আরিফের নাম চার্জশিট থেকে বাদ দিতে আন্দোলন  কর্মসূচী পালন করছে।
সূত্র জানায় আগাম জামিন নেয়ারও চেষ্টা করছেন তিনি। এনিয়ে দেশের শীর্ষ স্থানীয় কয়েকজন আইনজীবীর সাথে আলোচনাও করেছেন।
আইনজীবীরা নাকি মেয়র আরিফকে পরামর্শ দিয়েছেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করে জামিন চাওয়ার জন্য। এদিকে আগামী ৩ ডিসেম্বর আদালত পুলিশের দেয়া সমপূরক চার্জশিট গ্রহণের কথা রয়েছে।