ঝড়ের কাজ ভাংচুর করা। কিন্তু ফিলিপাইনের এক ঝড় ভাংচুরের পরিবর্তে এমন এক জিনিস জুড়ে দিয়েছে যা কারো পক্ষে সম্ভব ছিল কি না বলা কঠিন! ওই ঝড় এক প্রেমিক-প্রেমিকার ভাঙা প্রেম জুড়ে দিয়ে সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে।
কিভাবে এটা সম্ভব হলো? ঘটনাটি গত বৃহস্পতিবার সকালের। ফিলিপাইনের দক্ষিণের মিনদান্নো দ্বীপে তুমুল ঝড় শুরু হয়। ঝড়ের গতি এক পর্যায়ে টর্নোডের গতির কাছাকাছি পৌছে যায়। নিজের বাড়ির ছাদে কিছু একটা আনতে গিয়েছিলেন এক তরুণী। ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিয়ে বেশ কিছু দূরে আরেকটি বাড়ির ছাদে নিয়ে ফেলে দেয়। সবাই ছুটে আসে। বাড়ির মালিকও ছাদে উঠে আসেন। তিনি এসে দেখেন, ঝড় যাকে উড়িয়ে নিয়ে এসেছে সে আর কেউ নয়! তার পুরনো প্রেমিকা! এমন কান্ড ঘটার আর কি দূরে থাকতে পারেন প্রেমিক প্রবর? আবেগে সাবেক প্রেমিকাকে জড়িয়ে ধরে জানিয়ে দিলেন, তিনি আর কোনোদিন তাকে ছেড়ে যাবেন না! প্রকৃতি যখন চায় তারা একসঙ্গে থাকুক, তখন কার সাধ্যি তাদের আলাদা করা! -জি নিউজ
