বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জনসভা করতে কুমিল্লায় যাচ্ছেন শনিবার। বিকালে কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণে ২০ দলীয় জোটের এই জনসভা হবে। ঢাকা থেকে সড়ক পথে গিয়ে এই জনসভায় অংশ নেবেন তিনি।
নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে গণসংযোগের অংশ হিসেবে এ জনসভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
৫ জানুয়ারির নির্বাচেনের পর ঢাকার বাইরে তার অষ্টম জনসভা হবে এটি। সর্বশেষ গত ১২ নভেম্বর কিশোরগঞ্জে জনসভা করেন বিএনপি চেয়ারপারসন।
