হোসনি মোবারকের মামলা রায়ের অপেক্ষায়

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১১:২৩
 
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যা মামলার পুনর্বিবেচনার রায় ঘোষণা করা হতে পারে। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়। এই অভিযোগে ঐ বছরই তাকে ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব-আল-আদলেকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। গত বছর দেশটির আপিল আদালত কৌশলগত কারণে মোবারককে দেয়া দণ্ড বাতিল করে পুনর্বিবেচনার আদেশ দেন।
পুনর্বিবেচনার রায়ে তাকে যদি খালাস দেয়া হলেও তাকে জেলে থাকতে হবে। কেননা, জনগণের তহবিল আত্মসাতের দায়ে তিনি তিন বছরের কারাদণ্ড ভোগ করছেন।
৮৬ বছর বয়সী হোসনি মোবারক তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।