প্রধানমন্ত্রী হবিগঞ্জে পৌঁছেছেন

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৩:০২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে পৌঁছেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে করে তিনি এখানে আসেন। বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস সঞ্চালন লাইনসহ বেশ কয়েকটি বড় প্রকল্প উদ্বোধন করতেই তার এ সফর। সফরকালে তিনি স্থানীয় নিউফিল্ডে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন। দীর্ঘ ১৪ বছর পর হবিগঞ্জে এসেছেন শেখ হাসিনা।