শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত না থাকলে কলেজ বন্ধ: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৩:৩৭
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ও ক্লাস নিশ্চিত করতে হবে। নইলে ঐসব কলেজ বন্ধ করে দেয়া হবে। শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে কোচিংয়ে চলে যায়। অধিকাংশ শিক্ষকরাও এখন এই ব্যবসার সঙ্গে জড়িত। কলেজে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
অধ্যদের উদ্দেশ্য করে শিক্ষামন্ত্রী বলেন, যখন দায়িত্ব নিয়েছেন, তখন শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতেই হবে। না পারলে বলবেন পারছি না।
তিনি বলেন, প্রত্যেক কলেজে বার্ষিক ক্যালেন্ডার থাকতে হবে। কোন দিন ক্লাস, ছুটি তার উল্লেখ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘কলেজ নিয়ে আমার ভাবনা’ শীর্ষক ঐ কর্মশালার আয়োজন করা হয়।