নতুন দল গঠনের ঘোষণা নাজমুল হুদার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৩:৩৮
নাজমুল হুদা নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ‘জাতীয় মানবাধিকার পার্টি’ নামে নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি। এর আগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে তিনি বিএনএফ গঠন করেছিলেন। কিন্তু দলটির কর্তৃত্ব রক্ষ করতে পারেন নি নাজমুল হুদা।
নাজমুল হুদা বলেন, তিনি এখন আর ‘অসুস্থ রাজনীতির’ অংশ হতে চান না।
বিএনপি অহিংস রাজনীতির পলিসি নিয়েছিল যখন, তখন তাদের সঙ্গে ছিলাম। বিএনপি একের পর এক ভুল করে যাচ্ছে, এজন্যই দলটির এই দৈন্য দশা। মুখে আন্দোলনের কথা বললেও তারা মাঠে নামেনি।