বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন স্থানে ৬ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। এছাড়া জনসভাস্থলসহ নগরীর বিভিন্ন পয়েন্টে ২২৬টি মাইক এবং জনসভার দৃশ্য সরাসরি দেখার সুবিধার্থে নগরীর ৬টি স্থানে ১২ ফুট বাই ৮ ফুট আকারের বড় পর্দা (এলইডি) স্থাপন করা হয়েছে।
শনিবার বিকালে খালেদা জিয়া কুমিল্লা নগরীর টাউন হল প্রাঙ্গণে সমাবেশে ভাষণ দেবেন।
জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত তোরণ, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে নগরী।
শনিবার সকাল ১০টার মধ্যেই কুমিল্লা টাউন হল মাঠের জনসভাস্থল বিএনপি ও জোটের শরীক দলের নেতা-কর্মী ও সমর্থকদের আগমনে পূর্ণ হয়ে পড়ে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে এ জনসভায় বিকাল ৩টার দিকে খালেদা জিয়া বক্তব্য রাখবেন তিনি।
