ভেনিজুয়েলায় অতিরিক্ত ঔষধ সেবনে ৩৫ বন্দীর মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৫:০৭
ভেনিজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলের উরিবানা কারাগারে অতিরিক্ত মাত্রায় ঔষধ সেবনের কারণে অনশনরত ৩৫ কারাবন্দীর মৃত্যু হয়েছে। দেশটির এক আইনপ্রণেতার বরাত দিয়ে শনিবার বিবিসি এই তথ্য জানানো হয়েছে।
ক্ষমতাসীন সোশালিস্ট পার্টির আইনপ্রণেতা উইলিয়াম ওজেদা জানিয়েছেন, শতাধিক বন্দীদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর।
উরিবানা কারাগারের বন্দিরা সেখানকার নানা অনিয়ম ও জেল কর্তৃপক্ষের স্বেছাচারিতার বিরুদ্ধে কয়েকদিন ধরে অনশন চালিয়ে আসছিল।