৯ বছরেই সুপারমডেল ‘সুন্দরী’ ক্রিস্টিনা!

আপডেট : ২৯ নভেম্বর ২০১৪, ১৭:১৬
ক্রিস্টিনা পিমেনোভার বয়স মাত্র নয় বছর। এর মধ্যেই বিশ্বের অন্যতম সফল সুপার মডেলদের তালিকায় নাম উঠে গেছে তার। শুধু তাই নয়, 'পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে' হিসাবে পরিচিতি পেতে শুরু করেছে ক্রিস্টিনা।
মস্কোর বাসিন্দা ক্রিস্টিনার মা গ্লিকেরিয়া শিরোকোভা ও এক সময় বেশ সফল মডেল ছিলেন। বাবা রাসলান পিমেনভ রাশিয়ার জাতীয় দলের ফুটবলার ছিলেন। ২০০২ সালে দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্বও করেন তিনি।
তিন বছর বয়সেই বিশ্বের সেরা ব্র্যান্ডগুলির নজরে পড়ে ক্রিস্টিনা। এর মধ্যে রয়েছে-রবের্তো কাভালি, আরমানি, ডলচে অ্যান্ড গাবানা, বেনেটন। সাত বছর বয়সেই ফ্যাশন ম্যাগাজিন 'ভোগ'-এর কভার পেজে স্থান পেয়েছে ক্রিস্টিনা।
ক্রিস্টিনার মা গ্লিকেরিয়াই মেয়ের সোশ্যাল নেটওয়ার্কি সাইটগুলি দেখাশোনা করেন। এর মধ্যেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার তিন লাখের ওপরে ও ফেসবুকে এর সংখ্যা ২১ লাখের উপরে। তবে প্রশংসার পাশাপাশি সমলোচনার মুখেও পড়েছে সে। সূত্র: ওয়েবসাইট।