আধুনিক ব্রিটেনে দাসযুগের কলঙ্কিত অধ্যায় এখনো অতীত হয়নি। ধারণা করা হচ্ছে সেখানে এখনো ১৩ হাজারেরও বেশি মানুষ 'দাস' জীবনযাপন করেন। খবর- বিবিসির
এই বিশাল সংখ্যাকে 'ধারণারও বাইরে' বলছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদের মধ্যে নারীদের অবস্থা আরো করুণ। তাদেরকে পতিতাবৃত্তির মত কাজ করতে বাধ্য করা হচ্ছে। 'দাস' জীবনযাপন করা এসব মানুষকে গৃহস্থালি, কারখানা ও কৃষি কাজেও বাধ্য করা হচ্ছে।
এই সমস্ত মানুষকে ১০০টিরও বেশি দেশ থেকে পাচার করে আনা হয়েছে। এদের মধ্যে আছে আলবেনিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম এবং রোমানিয়ার মত দেশের নাগরিক।
