‘যুক্তরাজ্যে এখনও আধুনিক ক্রীতদাস ১৩ হাজার’

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ০০:৩৭

বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে এখনো ক্রীতদাসের সংখ্যা রয়েছে ১৩ হাজার যাদেরকে ‘আধুনিক’ ক্রীতদাস মনে করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ক্রীতদাস নিয়ে আগে যে সংখ্যা ধারণা করা হয়েছিল তার চেয়েও অনেক বেশি। খবর বিবিসি’র।

আধুনিক ক্রীতদাস বলতে নারীদের জোর করে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করা, গৃহকর্মী, কারখানা ও মাছর ধরার ট্রলারের শ্রমিকদের বন্দী করে রাখাকে বোঝানো হয়। যুক্তরাজ্যে এই সমস্যার ব্যাপকতা সম্পর্কে এই প্রথম সরকারের পক্ষ থকে একটি বিবৃতি দিয়ে গত বছরের পরিসংখ্যান প্রকাশ করা হলো। গত বছর দেশটির জাতীয় অপরাধ সংস্থার মানব পাচার কেন্দ্র দেশটিতে আধুনিক ক্রীতদাসের সংখ্যা ২ হাজার ৭৪৪ জন বলে জানিয়েছিল। বিবৃতিতে জানানো হয়, কমপক্ষে একশ দেশ থেকে মানব পাচার হয়। এর মধ্যে বেশি আসে আলবেনিয়া, নাইজেরিয়া, ভিয়েতনাম এবং রোমানিয়া থেকে।