চীনের রাজধানী বেইজিংয়ের দোকান মালিকরা একটা ব্যতিক্রমী ঘটনাই ঘটালেন। দোকান মালিকরা যখন তাদের ব্যবসায় মুনাফার জন্য কাস্টমারদের ওপর ভরসা করেন, সেখানে তারা নাকি নিজ দেশের কাস্টমারদের কাছেই বিক্রি নিষিদ্ধ করলেন!
বেইজিংয়ের পোশাক বিক্রির দোকান মালিকরা জানিয়েছেন, তারা চীনাদের কাছে পোশাক বিক্রি করবেন না। কারণ তারা ‘বিরক্তি’ সৃষ্টি করেন। দোকানের প্রবেশ-পথগুলোতে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে- ‘ এখানে কর্মচারী ব্যতিত চীনাদের প্রবেশ নিষিদ্ধ’। একটি দোকানের বিক্রেতা ‘বেইজিং ইযূথ ডেইলি’কে জানিয়েছেন, এই কাজটি কিন্তু আগে করা হয়নি। বাধ্য হয়েই করা হয়েছে। তিনি বলেন, চীনা মহিলারা বিরক্তির কারণ হয়ে দাঁড়ান। তারা অনেক পোশাক দেখেন এবং যাছাই-বাছাই করেন। কিন্তু শেষ সময় না কিনে চলে যান। ওই মার্কেটে সাধারণত বিদেশিদের কাছে পাইকারি পোশাক বিক্রি করা হয়। সেখানে বিদেশিদের জন্য কিছু সুবিধাও আছে যার জন্য মালিকরা অর্থ পরিশোধ করেন।। কিন্তু ইদানিং কিছু নাগরিক ‘বিদেশি’ সেজে মার্কেটে এসে সেইসব সুবিধা ভোগ করেন যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। - ইউপিআই
