সততার দৃষ্টান্ত...

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ০০:৪৩

সত্ থাকলে অনেক বড় ধরনের লোভ ত্যাগ করতে হয়। এরই এক দৃষ্টান্ত স্থাপন করলেন যুক্তরাষ্ট্রের একটি বার্গারের দোকানের মালিক আলতাফ চক্স। আশি লাখ টাকা পেয়েও সঙ্গে সঙ্গেই ফেরত দিলেন তিনি!

ক্যালিফোর্নিয়ার ওই বার্গারের দোকানে খেতে এসে বিভিন্ন সময় অনেক কাস্টমার মোবাইল ফোন থেকে শুরু করে ল্যাপটপসহ নানা জিনিসপত্র ফেলে যান। আর আলতাফ সেগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দেন। অনেকে হয়তো মনে করেছিলেন, সামান্য জিনিস বলেই তিনি ফেরত দেন! কিন্তু মানুষের এসব ধারণা যে মিথ্যা সেটা প্রমাণ করলেন আলতাফ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় উত্সব ‘ধন্যবাদ দিবস’র আগের দিন গত বুধবার এক লোক বার্গার খেয়ে চলে যান। তিনি একটি নীল রঙ্গের ব্যাগ টেবিলের ওপর ফেলে চলে যান। দোকানের এক কর্মচারি আলতাফকে বিষয়টি জানায়। তিনি পরিচয়পত্র এবং কোনো ফোন নাম্বার আছে কিনা সেটি দেখতে ব্যাগটি খুলেন। কিন্তু ভেতরে দেখেই বিস্মিত হন। দশ হাজার ডলারের দশটি বান্ডিল দেখতে পান তিনি। তখনই আলতাফ পুলিশকে খবর দেন। প্রকৃত মালিককে টাকাগুলো ফেরতও দেন। - এনবিসি