ফার্গুসনের সেই শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার পদত্যাগ

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১১:৩১
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন যে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে মারা যায় সেই পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসন চাকরি ছেড়েছেন। উইলসনের আইনজীবী নিল ব্রুনট্রেগারের বরাত দিয়ে রবিবার বিবিসি এই তথ্য জানিয়েছে। 
উইলসন তার পদে বহাল থাকলে যুক্তরাষ্ট্রে আরো বেশি সহিংসতা বৃদ্ধি বাড়তে পারে বলে তিনি চাকরি ছেড়েছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। 
গত অগাস্টে গুলিতে ব্রাউন মারা যাওয়ার পর থেকেই উইলসন প্রশাসনিক ছুটিতে ছিলেন।
গত ৯ অগাস্ট ১৮ বছর বয়সী ব্রাউন নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ শুরু হয়। বিােভের মুখে কর্তৃপ গ্র্যান্ড জুরি গঠন করে। এই জুরি উইলসনের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে আবারো পুনরায় বিক্ষোভ শুরু হয়।