মীর কাসেমের আপিল দাখিল

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৯:৪৭
আলবদর কমান্ডার মীর কাসেম আলী ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন। 
কাসেম আলীর পক্ষে তার আইনজীবী শিশির মুহাম্মদ মনির জানান, রবিবার তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিলের কাগজপত্র জমা দিয়েছেন। বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ২ নভেম্বর এ মামলার রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের মধ্যে কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি কাসেমের ফাঁসির রায় দেয়া হয়।