অল্পের জন্য রক্ষা পেলেন বেকহ্যাম

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৬:৪৬
উত্তর লন্ডনে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম ও তার বড় ছেলে ব্রুকলিন। শনিবার আর্সেনালের অনুশীলন মাঠের বাইরে হার্টফোর্ডশায়ারে তারা দুর্ঘটনার শিকার হন। 
একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় বেকহ্যাম ও ব্রুকলিনের কোন ক্ষতি হয়নি। তাদের গাড়ির সাথে ধাক্কা লাগা অপর গাড়িটির যাত্রীরাও অক্ষত আছেন। 
ব্রুকলিন আর্সেনালের হয়ে অনুর্ধ্ব-১৬ দলে খেলছে। সে ব্রাইটন অনুর্ধ্ব-১৬ দলের বিপক্ষে খেলা শেষ করে বাড়ি ফেরার সময় বেকহ্যাম ও ব্রুকলিন এই দুর্ঘটনার শিকার হন। সূত্র: টেলিগ্রাফ।