সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসন উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ গাজী ম.ম.আমজাদ হোসেন মিলনকে রবিবার বিনাপ্রতিদ্বন্দিতায় সংসদ সদস্য হিসেবে ঘোষণ করেছেন রির্টানিং অফিসার ।
সিরাজগঞ্জ-৩ আসনে সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার ইন্তেকাল করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এ আসনে উপনির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে তিনি দলীয় মনোনয়ন লাভ করেন। উপনির্বাচনে তিনিসহ দুজন প্রার্থী ছিলেন। শর্ত পূরণ না হওয়ায় স্বতন্ত্র প্রার্থীর আবেদনপত্র বাতিল হয়।
রবিবার সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ সলংগা আসনে আলহাজ গাজী ম.ম. আমজাদ হোসেন মিলনকে, উপনির্বাচনে বিনাপ্রদ্বিন্দিতায় জাতীয় পরিষদের সংসদ সদস্য হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
