হিন্দু ছেলে বিয়ে করায় বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যা

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ১৭:২২



হিন্দু ছেলে বিয়ে করায় বোন ও তার স্বামীকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করেছে এক ভাই। শনিবার ভারতের উত্তরপ্রদেশের হাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।


সনু (২২) প্রায় চার মাস আগে দানিস্তা বেগমকে (২১) বিয়ে করেন। এরপর থেকে তারা দিল্লি থেকে ৭৫ কিলোমিটার দূরে ফাতেপুর গ্রামে বসবাস করতেন।


শনিবার জনসম্মুখে সনুকে ছুড়ি দিয়ে আঘাত করতে থাকেন দানিস্তার ভাই তালিব। এ সময় দানিস্তা এগিয়ে আসলে তার গলায়ও ছুড়ি চালায় ভাই। এতে ঐ দম্পতির মৃত্যু হয়। এর আগে পঞ্চায়েত তাদের বিবাহ বিচ্ছেদের আদেশ দিয়েছিল। কিন্তু সেই আদেশ অমান্য করায় তালিব তাদের হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।