ওবামার কন্যাদের নিয়ে বিরুপ মন্তব্যে বিপাকে সিনেটরের মুখপাত্র

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ২১:৪৯
 
সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে ওবামার মেয়েদের নিয়ে মন্তব্য করায় বিপাকে পড়েছেন কংগ্রেসের এক সদস্যের মুখপাত্র। টেনিসি অঙ্গরাজ্যের সদস্য স্টেফেন ফিঞ্চারের মুখপাত্র এলিজাবেথ লুটেনকে বরখাস্ত করারও পরামর্শ দিয়েছেন অনেকে।
থ্যাংসগিভিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি ছবি ফেসবুকে পোস্ট করা হয়। ছবিতে ওবামার পেছনে দাঁড়ানো মালিয়া ও সাশার মুখভঙ্গি দেখে তাদের কিছুটা বিরক্ত মনে হয়েছে।
ছবিতে ওবামা তনয়াদের নিয়ে মন্তব্য করতে গিয়ে এলিজাবেথ লিখেন, 'কিছুটা হলেও আভিজাত্য প্রকাশের চেষ্টা কর। তোমরা যে ভূমিকা পালন করছ তার প্রতি অন্তত সম্মান দেখাও।”
দুই মেয়ের ছোট ঝুলের স্কার্টের বিষয়টিকে ইঙ্গিত করে এলিজাবেথ লেখেন, “বার মার্কা পোশাক পরো না, এমন পোশাক পর যাতে মনে হয় তোমরা সম্মান পাবার যোগ্য।”
আর এই মন্তব্য করেই বিপাকে পড়েছেন তিনি।
এলিজাবেথের এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের জন্য অনেকে তার বস স্টেফেনের সমালোচনাও করেছেন।