বিদেশি বিনিয়োগে প্রশাসনিক জটিলতা দূর করতে হবে: রওশন

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ২২:০৯
 
সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আরো অধিক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে একটি আলাদা সেল গঠন করে এক্ষেত্রে বিরাজমান প্রশাসনিক জটিলতা দূর করার উদ্যোগ নিতে হবে।
তিনি রবিবার দশম জাতীয় সংসদের ৪র্থ অধিবেশনের সমাপনী বক্তৃতায় এ আহ্বান জানান।
তিনি দ্বিতীয়বারের মতো সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী এ্যাওয়ার্ড অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, আরো বেশি বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করতে পারলে দেশে শিল্প-কারখানার বিকাশ ঘটবে। সাথে সাথে দেশে বিপুল কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর এতে মাদকাসক্তিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম কমে এসে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে। 
তিনি কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে রাজধানীর বাইরে বিভিন্ন শিল্প-কারখানা গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করার ওপরও জোর দেন।
তিনি রাজধানীসহ সারাদেশের যোগাযোগ অবকাঠামোর দৈন্যদশার কথা উল্লেখ করে সারাদেশের ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত চলাচল উপযোগী করার 
রওশন এরশাদ জনগণের জন্য ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্যসহ নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতেও কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রেখে এজন্য আরো কার্যকর আইন প্রণয়নের দাবি জানান। তিনি মেশিন রিডেবল পাসপোর্ট দ্রুত বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীদের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করারও আহ্বান জানান।