বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান বিল উত্থাপন

আপডেট : ৩০ নভেম্বর ২০১৪, ২২:১৭
 
 বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দায়মুক্তির মেয়াদের বিধান আরো ৪ বছর বৃদ্ধির প্রস্তাব করে রবিবার সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল -২০১৪ উত্থাপন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন। 
বিলে বিদ্যমান আইনের ধারা ১ এর উপ-ধারা (২) এ উল্লেখিত ৪ বৎসরের পরিবর্তে ৮ বছর প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়। 
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। খবর বাসস।