তাড়াতাড়ি বিয়ে সেরে ফেলতে চাপের মুখে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। কিন্তু গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফ চাপ দিচ্ছেন না। চাপ দিচ্ছেন রণবীরের বাবা-মা। দ্রুত বিয়ের মণ্ডপ সাজাতে তারা ইতিমধ্যে রণবীরকে আলটিমেটামও দিয়ে দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, রণবীরকে ২০১৬ সালের মধ্যে বিয়ে করতে বাবা বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ও মা অভিনেত্রী নীতু কাপুর চাপে রেখেছেন। সম্প্রতি একটি টিভি শো’র প্রোগ্রামের বিরতিতে রণবীর তার এক বন্ধুকে ঠিক এমনটিই বলেছেন। যদিও তিনি আগামী বছর ক্যাটরিনা কাইফকে বিয়ে করছেন বলে বলিউডে জোড় গুঞ্জন চলছে।
