অন্তঃসত্ত্বা হয়েছেন কীনা তা না জেনেই সন্তানের জননী হয়েছেন টিনেজার এক তরুণী। খবর ডেইলি মিররের।
টিনেজার গেমা আর্মস্ট্রং অন্তঃসত্ত্বার কোন ধারনা না থাকা সত্ত্বেও গোসল খানার মেঝেতে একটি সন্তানের জন্ম দেয়ার পর স্তব্ধ হয়ে গেছেন।
স্কটল্যান্ডে রোজ-শায়ার’র আলনেস’র বাসিন্দা গেমা আর্মস্ট্রং পাকস্থলীর ব্যথা শুরু হওয়ার পর ভেবেছিলেন তিনি অনিরাপদ-খাদ্য প্রতিক্রিয়ায় ভুগছেন এবং ঘরের টয়লেটে যান।
কিন্তু ১৯ বছর বয়সী এ তরুণী মাত্র এক মাস আগে মালটার সমুদ্র তীরে বিকিনি পরেছিলেন।
গেমা যন্ত্রনা শীঘ্রই দ্বিগুণ অনুভব করলেন। দায়িত্বজ্ঞান নিয়ে টয়লেটে গিয়ে মিনতি স্বরূপ সাহায্য চাইলেন।
সৌভাগ্যবশতঃ, এই তরুণীর দাদী এবং ফুফু এ সময় বাড়িতে ছিলেন। এবং দু’জনই তাড়াহুড়ো করে ছোট্ট ওরলা ডিগেনকে পৃথিবীর বুকে আনতে সাহায্য করলেন।
গেমা বলেন, ‘‘আমার সম্পূর্ণভাবেই কোন ধারণা ছিল না। আমি রবিবার রাতের খাবার খেয়েছি এবং সারা রাত অসুস্থ ছিলাম এবং ভাবলাম নিজেকে অনিরাপদ-খাদ্য খাইয়েছি।
সোমবার সকালে অফিসে গিয়ে বিকেল পাঁচটায় বাসায় ফিরি। এবং টয়লেটে যাই। যখন আমার দাদী বুঝতো পারলো আমি সন্তান প্রসব করতে যাচ্ছি তখন দাদী আমার পার্টনারের মেয়ের সহযোগিতায় বাথ-রুমের মেঝেতে দাত্রীর কাজ করলেন।’’
