ব্রাজিলের রিও ডি জেনেরিয়োতে হাজারো জুটির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। মারাকানা স্টেডিয়ামের কাছের একটি হলে রবিবার এক সঙ্গে মোট এক হাজার ৯৬০ জোড়া নারী-পুরুষ পরিণয় সূত্রে আবদ্ধ হন। খবর: এএফপির।
বিরাট এই আয়োজনে বর-কনের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন এবং বিচারক, এক ক্যাথলিক যাজকসহ ১২ হাজার মানুষ অংশ নেন। লাইসেন্স ও ভোজসভার আয়োজনের সামর্থ নেই বলে যারা বিয়ে করতে পারছেন তা তাদের জন্যই কর্তৃপক্ষ ‘আই ডু ডে’ নামের এই গণ-বিয়ের আয়োজন করে।
