পদ্মা সেতুর সুপারভিশন কনসালটেন্ট কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের নেতৃতা¡ধীন ছয়টি প্রতিষ্ঠানের ৪২ প্রকৌশলী ও কর্মকর্তা সোমবার সকাল ১০টায় কাজে যোগ দিয়েছেন। কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেপাল এবং বাংলাদেশের পরামর্শকরা যোগদান করেই মাওয়া এসেছেন। প্রতিনিয়ত মাঠে থেকে কাজের অগ্রগতি তদারকি করবেন তারা।
এদিকে অবৈধ অধিকাংশ স্থাপনা সরিয়ে নেওয়ার পর মাঝেরচর কাটা শুরু হয়েছে। চীন থেকে আনা ছয়টি বড় আকারের ড্রেজার একযোগে কাটছে এই চর। মূল সেতু এলাকার দেড় কিলোমিটার দীর্ঘ বিশাল এই চর আড়াইশ’ মিটার প্রশস্ত করে ক্যানেল তৈরী করা হবে পদ্মা সেতু পাইল স্থাপনের জন্য। শরীয়তপুর ও মাদারীপুর এলাকার এই বিশাল চরের মাঝে ক্যানেলের দু’তীরে আরও আড়াইশ’ মিটার এলাকা থাকবে সেতুর জন্য সংরক্ষিত। এদিকে মাওয়া ঘাট সরিয়ে নেয়ার পর তা পদ্মা সেতু ঠিকাদারকে রবিবার বুঝিয়ে দেয়া হয়েছে।
খবর বাসসের।
