লাগাতার কর্মসূচি ঘোষণা ‘বিদ্রোহী' ছাত্রদলের

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ১৯:১৬
 
 
 
ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে আগামী বুধবার থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিদ্রোহী ও পদবঞ্চিত ছাত্রদল নেতারা।
সোমবার বিকেলে দলের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পদবঞ্চিত ছাত্রদলের নেতা তরিকুল ইসলাম টিটু এ ঘোষণা দেন। তিনি বলেন,আমরা ছাত্রদলের নতুন কমিটির পরিবর্তনের জন্য ১ সপ্তাহের আল্টিমেটাম দিয়েছিলাম।
মঙ্গলবার সেই ৭ দিনের আল্টিমেটাম শেষ হতে চললেও বিষয়টির কোন সুরহা হয়নি। তাই বুধবার থেকে আমরা পার্টি অফিসের সামনে টানা অবস্থান কর্মসূচি পালন করব।
এর আগে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অপসারণ এবং ছাত্রদলের নতুন কমিটির পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদলের পদবঞ্চিত নেতারা।