১৪ যুগ্ম সচিবের দফতর বদল

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৪, ২০:৩৩



১৪ যুগ্ম সচিবের দফতর বদল করা হয়েছে। সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


পেট্রোবাংলার পরিচালক মো. রফিকুল ইসলামকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক হরিপ্রসাদ পালকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) আনিস উল হক ভূইয়াকে বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক এবং বাংলাদেশ রেশম বোর্ডের মহাপরিচালক স্বপন চন্দ্র পালকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রকল্পের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা শাহ মো. আবু রায়হান আলবেরুনীকে খাদ্য অধিদফতরের আইন উপদেষ্টা এবং ওএসডি যুগ্ম-সচিব গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্যকে মালটি পারপাস সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
আলাদা অন্য এক আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ ইউসুফ হারুনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের যুগ্ম সচিব মো. আমজাদ আলীকে ধর্ম মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ওএসডি যুগ্ম সচিব মোল্লা জালাল উদ্দিনকে শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক মানিক চন্দ্র দেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব আবুল কাশেম মো. বদরুল মজিদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সচিব মানিক লাল বণিককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে, ওএসডি যুগ্ম সচিব মো. মহিউদ্দিন খানকে মন্ত্রিপরিষদ বিভাগে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক হিসাবে বদলির আদেশাধীন আবুল কালাম আজাদকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব করা হয়েছে।