বিজয়ের মাসের প্রথম দিনে কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হুমায়ূন কবির নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বড় ধর্মপুর গ্রামের পল্লী চিকিত্সক হুমায়ূন কবিরের সঙ্গে দীর্ঘদিন যাবত্ প্রতিবেশীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
