বিশ্বব্যাপী জঙ্গি সংগঠনগুলোর আত্মঘাতী বোমা হামলার কথা কে না জানে। এই কাজে এতোদিন মানুষ ব্যবহার করা হলেও এখন এর সঙ্গে যুক্ত হয়েছে পাখি।
আফগানিস্তানের পুলিশ ধারণা করছে, তালেবানরা পাখি ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলা চালানোর কৌশল গ্রহণ করেছে।
আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে একটি পাখিকে পুলিশ গুলি করে ভূপাতিত করার পর তার দেহে বিস্ফোরকপূর্ণ থলি, জিপিএস ট্র্যাকার এবং মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটাতে সম ডিটোনেটর পাওয়া গেছে। আর এর পরিপ্রেেিত পাখি ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলার নতুন কৌশল আফগান তালেবান গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে।
সোমবার ‘ডেইল মেইলে’র প্রতিবেদনে বলা হয়েছে, পাখিটির পালকের নিচ থেকে কয়েকটি তার বেরিয়ে ছিল। তাছাড়া, এর দেহের সঙ্গে একটি মোবাইল ফোন ডেটনেটর ও বিশেষভাবে তৈরি ‘বিস্ফোরক বেল্ট’ও বাঁধা ছিল।
তুর্কমেনিস্তানের সীমাস্তবর্তী আফগানিস্তানের ঐ প্রদেশে পাখিকে সন্দেহজনকভাবে উড়তে দেখে গুলি করে ভূপাতিত করা হয়। বড় জাতের এই পাখি ফারিয়াব প্রদেশে সাধারণভাবে দেখা যায় না। সূত্র: হিন্দুস্তান টাইমস ও রেডিও তেহরান।
