মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে সেখানে নেয়া হয়।
এর আগে কাশিমপুর কারাগার-১ এর জেলার আমজাদ হোসেন জানিয়েছিলেন, গত কয়েক দিন থেকে সাঈদী উচ্চ রক্তচাপে ভুগছিলেন। সোমবার ভোরে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। পরে সেখান থেকে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পরীা শেষে তাকে ফের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সকালে সেখান থেকে তাকে বিএসএমএমইউতে নেয়া হয়েছে।
যুদ্ধাপরাধের দায়ে গত বছর ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদ- দেয়া হয়। শারীরিক অসুস্থতা বিবেচনা করে সাঈদীকে কাশিমপুর কারাগারে মালির কাজ দেয়া হয়েছিল।
