ছেলেদের ছেলে, মেয়েদের মেয়ে থাকা উচিত: অ্যাবোট

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১২:৪৫
 
 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, ছেলেদের ছেলে ও মেয়েদের মেয়ে হিসেবে থাকা উচিত। মঙ্গলবার ক্রিসমাসকে সামনে রেখে দেশটিতে খেলনা পুতুলের জেন্ডার নির্ধারণ নিয়ে জেন্ডার বিতর্কের প্রেক্ষপটে তিনি এই মন্তব্য করেছেন।
দেশটিতে ‘নো জেন্ডার ডিসেম্বর’ শীর্ষক প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় খেলনা হিসেবে মেয়েদের জন্য পুতুল ও ছেলেদের জন্য গাড়ি কেনার যে বাঁধাধরা নিয়ম আছে তা ভাঙার জন্য বলা হচ্ছে।
তিনি বলেন, আমার সবসময়কার দর্শন হচ্ছে-ছেলেদের ছেলে ও মেয়েদের মেয়ে থাকা উচিত। সূত্র: এমিরেটস।