শুধু মজা করতে গিয়ে ৯০ হাজার ডলার জরিমানা দিতে হল ভেনিজুয়েলার এক চিকিৎসককে। নিজের লাগেজের মধ্যে বোমা আছে এরকম তথ্য দিয়ে মজা করতে চেয়েছিলেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঐ চিকিৎসকের নাম ম্যানুয়েল আলভার্দো (৬০)। তার আইনজীবী ব্রিয়ান বাইবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের আগে তাকে নিরাপত্তা কর্মকর্তা জিজ্ঞাস করেছিলেন তার লাগেজে কি আছে? তিনি জানিয়েছেন, ভেতরে সি-৪ বিস্ফোরক রয়েছে।
যদিও তিনি পরে জানিয়েছেন এটা শুধুই মজা ছিল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিমানবন্দরে বোমা স্কোয়াড এসে হাজির। তার এই মজার কারণে বিলম্ব হয়েছে ফ্লাইটেরও।
আলভার্দোর বিরুদ্ধে মিথ্যা বোমার ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। এজন্য তাকে ৯০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
