ইসলামী স্টেটের নেতা আবু বকর আল-বাগদাদীর এক স্ত্রী ও ছেলেকে আটক করেছে লেবাননের নিরাপত্তা বাহিনী। সিরিয়ার সীমান্তের কাছ থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিবিসির অনলাইনে এই তথ্য জানানো হয়েছে।
আটকৃতদের নাম প্রকাশ করা হয়নি। তারা ১০ দিন আগে লেবাননে প্রবেশ করেছিল।
আল-সাফি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদীর স্ত্রী লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন।
গত জুনে সিরিয়া ও ইরাকের অংশ জুড়ে আইএস ‘ইসলামি রাষ্ট্র’ তৈরির জন্য ঘোষণা দেয়। সেখানকার নেতা বাগদাদী। গত মাসে ইরাকের মৌসুলে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন হামলায় বাগদাদী নিহত হওয়ার কথা জানানো হয়। তকে এই তথ্য অস্বীকার করেছে জঙ্গি সংগঠনটি।
