মরক্কোয় প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির টেলিভিশনে প্রচারিত এক খবরে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
শুক্র ও রবিবারের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলে ফের ঝড় আঘাত হেনেছে। এর প্রভাবে আগাদির নামক এলাকায় সারা বছরের সমপরিমাণ ২৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
খবরে বলা হয়, ঝড়ে ১১ জনের প্রাণহানি ঘটেছে। তবে সরকারিভাবে এখনও প্রাণহানির কোন তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে সাত জনের প্রাণহানি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছিল।
