গাম্বিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৮:৩৭
 
গাম্বিয়ার বিভিন্ন বিশেষায়িত শিল্প খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সফররত গাম্বিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধির প্রতি এ আহ্বন জানান ডিসিআইর সভাপতি মোহাম্মদ শাহজাহান খান।
মঙ্গলবার চেম্বার ভবনে দি রিপাবলিক অব গাম্বিয়ার বাণিজ্য, শিল্প, আঞ্চলিক যোগাযোগ এবং কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আবদোলি জোবের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাত্ করেন।
বাংলাদেশসহ ভারতে নিযু্ক্ত গাম্বিয়ার রাষ্ট্রদূত ডেমবো এম বাদজি এবং গাম্বিয়ার বাংলাদেশেল কনসুল কাজী খুররম আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাকা চেম্বারের সচিব এএইচএম রেজাউল কবির এবং গাম্বিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এলিউ সিককা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।