বন কর্মকর্তা মোতালেবের সম্পদ অনুসন্ধনে দুদক

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৯:১২

ঢাকা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আব্দুল মোতালেবের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন তার অবৈধ সম্পদ আছে কিনা তা যাচাইয়ের জন্য প্রাথমিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপ-পরিচালককে এ অভিযোগ প্রাথমিক অনুসন্ধান করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
দুদক সূত্র জানায়, ঢাকা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার মো. আব্দুল মোতালেবের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতিসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে কমিশনের অনুসন্ধানের নির্দেশ দিয়েছে।