সস খেয়ে ঘুমিয়ে পড়লেন চোর!

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৪, ১৮:৫৫
 
সম্প্রতি আমেরিকার টেক্সাসে এক চোর চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি ২০ মিনিট ধরে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে সস খেয়ে দোকানটির পেছনে ঘুমিয়ে পড়েন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।
নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায় ২৮ বছর বয়সী চোরটি হাডসন মিট স্টোর নামের দোকানটির দরজা ভাঙার চেষ্টা করছেন। দরজা ভাঙতে ব্যর্থ হয়ে তিনি দোকানটির সামনে থেকে চলে যান। এরপর ফিরে এসে ফ্রিজ থেকে সস চুরি করে খান।
খাওয়ার পরই দোকানের পেছনে গিয়ে ঘুমিয়ে পড়েন তিনি। পরদিন সকালে পুলিশ ঘুম থকে ডেকে তুলে তাকে গ্রেফতার করে। সূত্র: এএফপি