আগামী ২৮ ডিসেম্বর ৭৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে শূন্য আছে এমন ৮১টি পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের এক পরিপত্রে এ সব শূন্য পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের লক্ষ্যে প্রস্তুতকৃত এবং সর্বশেষ হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী এ সব নির্বাচন অনুষ্ঠিত হবে।
সারা দেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে সব পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে ঠাকুরগাঁও সদরের রাজগাঁওরে ৭নং সাধারণ ওয়ার্ড সদস্য, দেবীপুরের ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জের ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চিলমারীর রমনার ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ভুরুঙ্গমারীর শিলখুড়ির ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, গাইবান্ধার সাদুল্যাপুরের ইদিলপুরের ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বগুড়ার নন্দীগ্রামের নন্দীগ্রাম সদরের ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সোনাতলার তেকানী চুকাইনগরের ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, নওগাঁর ধামইরঘাটের আড়ানগরের ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়ার চেয়ারম্যান, চৌহালীর খাস কাউলিয়ার ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, নাটোরের সিংড়ার কলমের ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, মেহেরপুর সদরের আমঝুপির ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কুষ্টিয়া ভেড়ামারার বাহিরচরের চেয়ারম্যান, চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়ার ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ঝিনাইদহ সদরের কালীচরণপুরের ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মহেশপুরের নাটিমার ২ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, যশোরের চৌগাছার সিংহঝুলীর ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, খুলনা দিঘলিয়ার আড়ংঘাটার ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সাতক্ষীরা শ্যামনগরের আটুলিয়ার ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বরগুনা সদরের ফুলঝুড়ির ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, পটুয়াখালীর মির্জাগঞ্জের দেউলী সুবিদখালীর ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বরিশাল মুলাদীর সফিপুরের ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ঝালকাঠী সদরের কেওড়ার ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, নলছিটির মগড়ের ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কাঠালিয়া উপজেলার আমুয়ার ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, শৌলজালিয়ার ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, আওরাবুনিয়ার ২, ৫ ও ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, পিরোজপুর সদরের টোনার ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, মঠবাড়ীয়ার বেতমোরার ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মানিকগঞ্জ শিবালয়ের উথলীর ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সিংগাইরের বায়রার ২ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, শিবালয়ের তেওতার ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর বেতকার ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, যশলংয়ের ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য, গাজীপুর শ্রীপুরের কাওরাইদের ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কালীগঞ্জের মোক্তারপুরের ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, নরসিংদী মনোহরদীর কাচিকাটার ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রাজবাড়ী বালিয়াকান্দির জঙ্গলের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বালিয়াকান্দির ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, কালুখালীর মাজবাড়ীর চেয়ারম্যান, গোপালগঞ্জের কোটালীপাড়ার শুয়াগ্রামের ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মাদারীপুর সদরের খোয়াজপুরের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, নেত্রকোনা খালিয়াজুরীর নগরের ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য, কেন্দুয়ার সান্দিকোণার ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, গড়াডোবার ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রোয়াইলবাড়ী আমতলার ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কিশোরগঞ্জ সদরের মারিয়ার ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মিঠামইনের কেওয়ারজোড়ের ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সিলেট গোয়াইনঘাটের পশ্চিম জাফলংয়ের ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মৌলভীবাজার কুলাউড়ার শরীফপুরের ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ভুকশিমইলের ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কুলাউড়ার ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ার ৭ ও ৮ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ব্রাক্ষণপাড়ার চান্দলার ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, মনোহরগঞ্জের খিলার ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চৌদ্দগ্রামের আলকরার ৪ নং সাধারণ ওয়ার্ড সদস্য, নাঙ্গলকোটের বাঙ্গড্ডার ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, পেরিয়ার ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বক্সগঞ্জের ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কুমিল্লা সদর দক্ষিণের ভুলইনের (উত্তর) ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগরের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, নবীনগরের বড়িকান্দির ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য, নোয়াখালীর সোনাইমুড়ীর অম্বরনগরের ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, জয়াগের ৯ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কোম্পানীগঞ্জের চরহাজারীর ১ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কবিরহাটের বাটাইয়ার ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চাপরাশিরহাটের ৭ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চাঁদপুর ফরিদগঞ্জের পরদুঃখিয়ার ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, গুপ্টির (পূর্ব) ২ নং সাধারণ ওয়ার্ড সদস্য, কচুয়া কড়ইয়ার ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, ফেনী সদরের ধলিয়ার ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, চট্টগ্রাম হাটহাজারীর মির্জাপুরের চেয়ারম্যান, পটিয়ার চরলক্ষ্যার ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, সাতকানিয়ার চরতীর ৩ নং সাধারণ ওয়ার্ড সদস্য, রাঙ্গামাটির কাউখালীর ফটিকছড়ির ৬ নং সাধারণ ওয়ার্ড সদস্য, বরকল উপজেলার বরকলের ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য এবং বান্দরবানের থানচির রেমাক্রীর ৫ নং সাধারণ ওয়ার্ড সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
