নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের ঘটনায় জড়িত থাকা সন্দেহে মঙ্গলবার রাতে মাগুরা থেকে নুরুজ্জামান নামে এক র্যাব সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শহরের এম আর রোডের কাজী টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ী মাগুরা সদর উপজেলার হাজীপুর গ্রামে।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, রাত সাড়ে ৭টার দিকে মাগুরা পুলিশ ও নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তাকে শহরের কাজী টাওয়ার থেকে গ্রেফতার করে। সাত খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে নারায়নগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
