জগন্নাথে দ্বিতীয় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি শুরু বুধবার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ০০:৪৫

মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ২য় মনোনয়প্রাপ্তদের ভর্তি শুরু হচ্ছে বুধবার। ভর্তি চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বি ইউনিটের মানবিক শাখার ৩৯৪ থেকে ৮৭৮, বিজ্ঞান শাখার ১২০ থেকে ২৪৫ এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ৭৭ থেকে ১০৯ পর্যন্ত মেধাক্রমপ্রাপ্তরা মনোনয়নের দ্বিতীয় তালিকায় রয়েছে।
এছাড়া সি ইউনিটের বাণিজ্য শাখার ৫৪৪ থেকে ৭৪৯, অন্যান্য শাখার ৮১ থেকে ১১৩, ডি ইউনিটের মানবিক শাখায় ২৭৭ থেকে ৫২৩, বিজ্ঞান শাখায় ১১৮ থেকে ২০৮, বাণিজ্য শাখার ৫৬ থেকে ৭৭, ই ইউনিটের ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের ড্রামাতে ৩১ থেকে ৪১, মিউজিকে ৩১ থেকে ৪২ এবং ফাইন আর্টস্য অ্যান্ড গ্রাফিক্স বিভাগে ৪১ থেকে ৫৪ পর্যন্ত মেধাক্রমধারীরা এই তালিকায় মনোনীত হয়েছেন।
বিস্তারিত তালিকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।