পাকিস্তানের উপজাতীয় এলাকায় ২৪ জঙ্গি নিহত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ০৯:৫৭




পাকিস্তানের সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, তারা আফগান সীমান্তবর্তী উত্তর-পাশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়ে কমপক্ষে ২৪ জঙ্গিকে হত্যা করেছে।
এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ক্ষমতাসীন দলের একজন রাজনীতিক ও তার স্ত্রী রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণ থেকে অল্পের জন্যে বেঁচে গেছেন। তিনি নিজ বাড়ি থেকে বের হওয়ার পর বাড়ির বাইরে রাস্তার পাশে এ বোমা বিস্ফোরণ ঘটে।
গোলযোগপূর্ণ উত্তর-ওয়াজিরিস্তানে বিমান হামলাগুলো চালানো হয়। এখানে গত জুন থেকে সেনাবাহিনী তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের যোদ্ধাদের টার্গেট করে বড় ধরনের অভিযান চালাচ্ছে।
খাইবার এজেন্সিতে স্থলবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের পর বিমান হামলা চালানো হয়।
এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘উত্তর ওয়াজিরিস্তান এজেন্সিতে চালানো সুনির্দিষ্ট বিমান হামলায় কয়েকজন বিদেশীসহ স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা বিমান হামলার কথা নিশ্চিত করে বলেছেন, উত্তর ওয়াজিরিস্তানের প্রধান নগরী মিরানশাহ’র কাছে এসব বিমান হামলা চালানো হয়।
একজন গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, বিমান হামলায় নিহতদের মধ্যে পাঁচজন উজবেক ও দুই জন হাক্কানি নেটওয়ার্ক সদস্য রয়েছেন।
পৃথকভাবে তালেবানদের শক্ত ঘাঁটি খাইবার তিরাহ উপত্যকায় ৬০ জন জঙ্গি একটি নিরাপত্তা চৌকিতে চড়াও হলে সৃষ্ট বন্দুক যুদ্ধে সাত জঙ্গি নিহত হয়।
অপর এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, ‘খাইবার এজেন্সিতে তিরাহ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে ৭ জঙ্গি নিহত হয়েছে। খবর মতে ৫০-৬০ জন জঙ্গি একটি নিরাপত্তা চৌকিতে অতর্কিত হামলা চালায়।’
এদিকে বেলুচিস্তান প্রাদেশিক আইন পরিষদ সদস্য সরদার রাজা মুহাম্মদ বারেচ কোয়েটায় তার বাড়ির কাছে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণের ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আব্দুল রাজ্জাক এএফপিকে বলেন, বিস্ফোরণের পর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বারেচের দল পাখতুনখোয়া মিলি আওয়ামী পার্টি প্রদেশে ক্ষমতাসীন জোটের শরীক তার দল তালেবান বিরোধী।
প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সফররাজ বুগতি বলেন, বোমাটির টার্গেট ছিলেন রাজ্জাক। এখনো পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।সূত্র-বাসস।