সাতক্ষীরার গাজীপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৪, ১০:০৮
 
 
 
 
সাতক্ষীরার গাজীপুর সীমান্তে বিএসএফেরর গুলিতে আনারুল ইনলাম নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার গাজীপুর সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আনারুল সদর উপজেলার মাহমুদপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
 
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন গাজীপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মাহমুদপুর গ্রামের আনারুলসহ কয়েকজন গরু রাখাল ভারত থেকে গরু নিয়ে ফেরার সময় ভোর রাতে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আনারুলের হাতের কনুইতে গুলিবিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে তার সহযোগীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে।
স্থানীয়রা জানান, বর্তমানে গুলিবিদ্ধ আনারুল স্থানীয় একটি ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন।